কিভাবে বুদ্ধিমান হবেন?

 কিভাবে বুদ্ধিমান হবেন?🤓



আপনি চাইলে যেমন আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারেন তেমনি আপনি চাইলে নিজে নিজে হয়ে উঠতে পারেন বুদ্ধিমান, আরো জ্ঞানী। সেজন্য আপনাকে কিছু নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে।যেটা করলে আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন।আসুন বুদ্ধিমান হওয়ার সেই পদ্ধতি গুলো দেখি।


১. প্রথমেই আপনার  বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সেটা  যাই হোক।হতে পারে ভালো বা মন্দ বই।


২.দ্বিতীয়ত  প্রতিদিন কিছু না কিছু অংক বা ধাঁধা সমাধান করুন।কারণ এটা মস্তিষ্কের প্রসারণ সংকোচন ভুমিকা রাখে।মুলত আই কিউ টাইপ বই এর সাহায্য নিতে পারেন।


৩।প্রতিটি ভোর যেন শুরু হয় সংবাদ পত্র দিয়ে। একটা কাগজের হলেও বাকি  ৩-৪টা অনলাইন থেকেই পড়তে পারেন। কোনটা পড়বেন, আর কোনটা পড়বেন না, কয়েকদিন পড়লেই নিজেই ধারণা পাবেন। 


৪.শরীরচর্চা করুন। সকাল ঘুম থেকে উঠে কিংবা বিকেলে ৩০ মিনিট নিয়মিত হাটাহাটি করুন। সপ্তাহে ২ বার সাঁতার কাটতে  পারেন।


৫।প্রতিদিন নতুন মানুষের সাথে পরিচিত হোন।এক একটা মানুষ একটা বই, অভিজ্ঞতা লাভ করতে পারবেন প্রচুর পরিমান।


৬. এমন মানুষের সাথে পরিচয় রাখুন যারা আপনাকে নতুন কিছু নিয়ে ভাবতে শেখাবে।স্বার্থপর মানুষদের এড়িয়ে চলুন। 


৭. নতুন একটি চলমান ভাষা শিখুন।হতে পারে সেটা জাপানি, হিন্দি, জার্মানি বা ইংরেজি ভাষা। 


৮. আগামীকাল কি করবেন তার একটা খসড়া পরিকল্পনা এর আগের রাতে মনে মনে তৈরি করুন।


৯. সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমিয়ে নিয়ে আসুন।হতে পারে দৈনিক ১ ঘন্টা বা আরো কম সময়। 


১০. নিজে প্রতিদিন যাই শিখুন না কেন, তা অন্যকে শিখান, আলোচনা করুন, বিতর্ক করুন।তবে মুর্খ লোকদের সাথে বিতর্কে যাবেন না।


১১। খাদ্য তালিকায় পুষ্টিমান খাবার রাখুন,প্রতিদিন সময়মত খাবার গ্রহণ করুন।


১২। সবশেষ নিজ নিজ ধর্মীয় নিয়ম নীতি অনুযায়ী প্রার্থনা করুন এটা মানষিক অবসাদ থেকে মুক্তি দিতে সাহায্য করে।

#Ashraf_uddin

2 comments

  1. H
    H
    Nice bro
  2. Anonymous
    ������