কম্পিউটার, ট্যাব কিংবা স্মার্ট ফোনের মতাে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা সফটওয়্যার কি ভাবে তৈরি করা হয় জেনে নিন।
কম্পিউটার, ট্যাব কিংবা স্মার্ট ফোনের মতাে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা সফটওয়্যার কি ভাবে তৈরি করা হয় জেনে নিন।
কম্পিউটার, ট্যাব কিংবা স্মার্ট ফোনের মতাে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যেকোনাে কাজ করার জন্যই সফটওয়্যারের প্রয়ােজন হয়। সামাজিক যােগাযােগ মাধ্যম ব্যবহার অথবা অনলাইনে কেনাকাটার মতাে বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয্যার ব্যবহার করি৷ তবে সফটওয়্যার’ কথাটি শুনলে অনেকের মনেই প্রশ্ন জাগে, কীভাবে তৈরি করা হয় এসব সফটওয়্যার? তবে, সফটওয়্যার সম্পর্কে জানার আগে আসে কম্পিউটারের কথা। কারণ, কম্পিউটার মাধ্যমে ব্যবহার করার জন্য তৈরি করা হয় সফটওয়্যার কম্পিউটারঃ কম্পিউটার হচ্ছে একধরনের ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস ইনপুট, প্রসেসিং এবং আউটপুট এই ৬ ধাপে কাজ করে কম্পিউটার৷ ইনপুটের মাধ্যমে তথ্য সংযােজন করার পরে কম্পিউটার সেটা প্রসেস করে আউটপুটের মাধ্যমে ফলাফল জানায়। বিষয়টা আরাে পরিষ্কারভাবে বােঝা যাবে একটা উদাহরণের সাহায্য নিলে ধরা যাক, মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করার মাধ্যমে আপনি একটি ডকুমেন্ট তৈরি করছেন। এখানে মাইক্রোসফট ওয়ার্ড হলাে সফটওয়্যার এবং কীবাের্ড হলাে ইনপুট ডিভাইস, যার মাধ্যমে আপনি তথ্য সংযােজন করছেন। আপনার দেয়া তথ্য প্রসেস করার পরে স্ক্রিনের মাধ্যমে কম্পিউটার তার আউটপুট দেখাচ্ছে। ন…