হ্যাকিং বিদ্যা সম্পর্কে কিছু সত্য কথা যেগুলি আপনাকে একজন আদর্শ হ্যাকার হতে অনুপ্রাণিত করবে

হ্যাকিং বিদ্যা সম্পর্কে কিছু সত্য কথা যেগুলি আপনাকে একজন আদর্শ হ্যাকার হতে অনুপ্রাণিত করবে
[ আসালামুআলাইকুম ] হ্যাকিং বিদ্যা সম্পর্কে কিছু সত্য কথা যেগুলি আপনাকে একজন আদর্শ হ্যাকার হতে অনুপ্রাণিত করবে এবং প্রচুর মানুষ আমাকে এই প্রশ্নগুলো করেছে তাই সবগুলো মিলিয়ে একটা পোস্ট করে ফেললাম।একজন প্রকৃত হ্যাকার কিন্তু কখনোই মুখে নিজেকে হ্যাকার দাবী করেনা বরং মুখোশের আড়ালেই অ্যানোনিমাস হয়েই হাসতে জানে, টেকনোলজিতে দক্ষ হওয়া এক কথা আর হ্যাকিং আরেক কথা! হ্যাকার কে ? হ্যাকার মাত্র ৩ অক্ষরের শব্দ হলেও গভীরতা আকাশ ছোয়া।হ্যাকিং যারা করে তারাই হ্যাকার।আর হ্যাকিং কোনো বইয়ের পড়া না যে ২ মাস পড়লাম আর হ্যাকার হয়ে গেলাম।হ্যাকিং হচ্ছে সাধনা,বছরের পর বছর চেষ্টা করতে থাকার ফল। মূলত হ্যাকার একজন দুটি হাত-দুটি পা-দুটি চোখের সমন্বয়ে গঠিত আপনার আমার মতোই সাধারন মানুষ তবে পার্থক্যটা হলো “মাথা”তে।এদের মস্তিস্ক সাধারণ মানুষের থেকে একটু বেশিই ভাবে।কারণ সাধারণ মানুষ শুধু নিজের পার্স্পেক্টিভ থেকেই দেখে কিন্তু এদের একাধিক মানুষের পার্স্পেক্টিভ থেকে দেখতে হয়। আপনার আমি যখন “সমস্যা” দেখলে চুল ছিড়তে ইচ্ছে করে তখন একজন হ্যাকার চুলের নিচে থাকার মাথার নিউরনে নিউরনে নতুন সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। এই বিবেচনাতে আমাদের …