হ্যাকার হবার শখ ?? আপনি কি পারবেন?

হ্যাকার হবার শখ ?? আপনি কি পারবেন?
অনেকেই হাহাকার করে হ্যাকার হবার জন্য কিন্তু অনেকেই নিজের সে ইচ্ছা পূরণ করার সুযোগ পায় না।  তারা বিভিন্ন হ্যাকারদের শরণাপন্ন হয়। ফল কি, সেটা অনেকেই ভালো জানেন হ্যাকারেরা তাদের পাত্তাই দেয় না! মেসেজ সিন না করায় তারা কমেন্টে গিয়েও আকুতি-মিনতি করে কিন্তু হ্যাকার সাহেব যে অনড়! আবার অনেকে তো আছে, নিজে তো ভাল করে কিছু জানেই না, অন্যকে ভুলভাল বুঝিয়ে ফিরিয়ে দেয়! ফলে সবার মনে বাস করে সব ভুলের পাহাড়! হ্যা, হ্যাকারদের নিজেদের লাইফ আছে। অনেকে লজিক দেখায় যে হ্যাকাররা তো নিজের লাইফ নিয়ে বিজি, তাই মেসেজ বা কমেন্ট তারা দেখার সময় কোথায়! কিন্তু ভ্রাতা আমার, ফেসবুকে উনাদের অনলাইন দেখা যায় যে! সেটার উত্তর কি? বলবেন যে উনারা উনাদের দরকারি কাজের মেসেজ চেক করেন, বাকিটা করেন না! ছিঃ ছিঃ এ কেমন বিচার! আজ আপনি হ্যাকার না বলে আপনার দাম নেই? উনারা চাইলেই সেটা করতে পারেন কিন্তু উনাদের পেইন নেওয়ার আগ্রহ নেই পেইন কেন বলছি? কারন বলি, তবে আপনারাও বিচার করতে পারবেন যে আসলে হ্যাকারেরা মেসেজ কেন দেখতে চায় না। তাদের ইনবক্সে কমন মেসেজ হল “ভাই, হ্যাকার হতে হলে আমাকে কি করতে হবে প্রথমে?” অথবা, “ভাই, SQL Injection পুশ করতে পার…