সবকিছু ভুলে যাচ্ছেন? মনে রাখবেন যেভাবে

সবকিছু ভুলে যাচ্ছেন? মনে রাখবেন যেভাবে
চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা মনে রাখতে পারছেন না, আবার ক্লাসে শিক্ষকের গুরুত্বপূর্ণ পাঠদানও বেমালুম ভুলে যাচ্ছেন? এ ধরনের ঘটনা কি ঘটছে আপনার সঙ্গে? চিকিৎসকরা বলছেন, কোনো কথা বা তথ্য ভুলে যাওয়া একধরনের রোগ, যার নাম “ডিমেনশিয়া”। মস্তিষ্কের  এ ধরনের রোগের ফলে রোগী কিছু মনে রাখতে পারে না। তবে বিজ্ঞানীরা বলছেন কিছু অভ্যাসের পরিবর্তন আনলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এমন কিছু অভ্যাস চর্চায় আনতে হবে, যার মাধ্যমে আপনি আপনার স্মৃতিশক্তিকে খুব সহজেই বহুগুণে বাড়িয়ে নিতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক অভ্যাসের কোন ধরনের পরিবর্তনে শক্তিশালী হবে আপনার স্মৃতিশক্তি। নতুনের প্রতি আগ্রহী হয়ে উঠুন আমাদের স্মৃতিশক্তিকে আমরা যত বেশি ব্যবহার করব স্মৃতিশক্তি তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাই নতুন কিছু জানার প্রতি নিজেকে আগ্রহী করে তুলুন। নিজের মস্তিষ্ককে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিন। যাতে করে মস্তিষ্ক নতুন করে ভাবতে শেখে। সে ক্ষেত্রে আপনি কবিতা লেখা, বাদ্যযন্ত্র বাজানো শেখা, নতুন কোন ভাষা শেখা, নাচ শেখা, কোন গেম খেলা অথবা বিভিন্ন ধরনের ধাঁধার সমাধান করতে পারেন। এতে আপনার মস্তিষ্ক চঞ্চল হবে এবং স্মৃত…