ভুলে যাচ্ছেন সবকিছু?
আমরা সবাই কমবেশি ভুলে যাই। এই ভুলে যাওয়া কি সাধারণ কোনো ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রোগ বা অসুখ? ডিমেনশিয়া নিয়ে কথা হলেই সবাই মনে করে, আমিও তো ভুলে যাই। তাহলে আমারও কি ডিমেনশিয়া হয়েছে? যদিও আমরা প্রায়ই ভুলে যাই এবং তার মানে এই নয় যে সবার ডিমেনশিয়া আছে। তবে কেউ যদি প্রতিদিনের কাজগুলো করতে গিয়ে সমস্যা অনুভব করে তাহলে এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রাথমিক পর্যায়ে আক্রান্তরা পরিকল্পনা করা, প্রয়োজনীয় কি কাজ করতে হবে কিংবা পরে কি করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারান। যেমন, এই রোগে আক্রান্তরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে পারেন না অথবা পেট্রোল পাম্পে জ্বালানি নিতে গিয়ে বিভ্রান্ত হন। অনেক সময় যাতায়াতের পরিচিত রাস্তা ভুলে গিয়ে হারিয়ে যান। তাহলে আসুন ভালো করে চিনে নিই ডিমেনশিয়াকে। ১. ডিমেনশিয়ার কারণে নিকটতম অতীতের স্মৃতি ক্ষতিগ্রস্ত হবে সবার আগে। এ ধরণের রোগীরা অতীতের কথা খুব ভালোভাবে বলতে পারেন, কিন্তু একটু আগে কী করেছেন তা মনে করতে পারেন না। এ ছাড়াও দিন-তারিখ, সময় মনে করতে পারবেন না। একই কথা বারবার জিজ্ঞেস করতে থাকেন।
২. দৈনন্দিন কাজ সম্পাদনে সমস্যার সৃষ্টি হবে।…